বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

খালেদা জিয়ার আসন খালি রেখেই বিএনপির ময়মনসিংহ গণসমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৮০ Time View

ডেস্কনিউজঃ বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে একটি চেয়ার খালি রেখে ময়মনসিংহ বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে ময়মনসিংহ নগরীর মাসকান্দা পলিটেকনিক‍্যাল মাঠে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে এ বিভাগীয় গণসমাবেশ করে বিএনপি।

এ সময় মঞ্চের মাঝখানে খালেদা জিয়ার জন্য সংরক্ষিত খালি চেয়ারের এক পাশে বসেন সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেক পাশে বসেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খানসহ অন্য নেতারা। ফলে সমাবেশে আসা নেতাকর্মীদের মধ‍্যে এই খালি চেয়ারকে ঘিরে তৈরি হয় বিশেষ কৌতূহল।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ওই খালি চেয়ারের বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার কায়সার কামাল বলেন, আপনারা দেখছেন সমাবেশের মঞ্চে একটি চেয়ার খালি। এই চেয়ারটি খালেদা জিয়ার। ইনশাআল্লাহ অচিরেই বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে এভাবেই আমাদের মধ‍্যমনি হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন।

পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ মাঠে গতকাল শুক্রবার রাত থেকে আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। অনেকে রাতেই অবস্থান নিয়েছিলেন সেখানে। সকাল হতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জেলা, উপজেলা শহর থেকে কলেজ মাঠে আসেন নেতাকর্মীরা। পূর্বঘোষিত সময় দুপুর ২টার আগেই কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ।

সমাবেশে সভাপতিত্ব করে ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ‍্যাপক একেএম শফিকুল ইসলাম।

এছাড়াও সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মামুদ আলম ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়মারম‍্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপি ও অঙ্গ সংগঠের র্শীষ নেতৃবৃন্দ।

কিউএনবি/বিপুল/ ১৫.১০.২০২২/ সন্ধ্যা ৭.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit