বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর নতুন প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন

নিজ দলে চাপের মুখে লিজ ট্রাস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত সেপ্টেম্বর মাসে দায়িত্ব গ্রহণ করেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি, পাউন্ডের দরপতনসহ নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন লিজ ট্রাস। এরইমধ্যে কর কর্তন তার গৃহীত নীতি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করেছেন তিনি। জেরেমি হান্টকে নতুন অর্থমন্ত্রী করা হয়েছে। দলের নেতাদের দাবি, লিজ যা করতে চেয়েছেন তাই করার জন্য কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করেছেন।

এদিকে, নিজ দল কনজারভেটিভ পার্টির মধ্যেই সমালোচনার শিকার হলেও প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রতিশ্রুতি পূরণ দায়িত্ব পালন করে যেতে চান লিজ ট্রাস্ট। গত মাসে সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে হারিয়ে প্রধানমন্ত্রী ও দলীয় নেতা নির্বাচিত হন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।

এদিকে, নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট ‌‘মিনি বাজেট’র ত্রুটির কথা স্বীকার করেছেন। সামনে কিছু কিছু কর বাড়বে বলেও জানিয়েছেন তিনি। কর কর্তনের বিষয়ে কোয়াসি কোয়ার্টেংয়ের সমালোচনা করেছেন জেরেমি হান্ট। তবে জ্বালানি মূল্যে নিশ্চয়তার বিষয়ে পদক্ষেপ নেওয়ায় কোয়াসির প্রশংসা করেছেন তিনি। জেরেমি হান্ট জানিয়েছেন, সামনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit