রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ড: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৩২ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) পরিচালিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেলের শোধনাগার ও পতেঙ্গাস্থ কি পয়েন্ট ইনস্টলেশন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএর) শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পতেঙ্গায় অন্যান্য জ্বালানি তেলের ডিপোগুলোতেও সতর্কতা জারি করা হয়। কারণ অনুসন্ধানে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অবশ্য আগুন লাগার পর প্রায় এক থেকে দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের উৎস, কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তে একটি কমিটি গঠন করেছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড কর্তৃপক্ষ।

ইস্টার্ন রিফাইনারির আগুন নিয়ন্ত্রণেইস্টার্ন রিফাইনারির আগুন নিয়ন্ত্রণে

ইস্টার্ন রিফাইনারির ডিজিএম অপারেশন অ্যান্ড শিপিং মোস্তাফিজুর রহমান ইত্তেফাককে বলেন, ‘ইআরএল-এর এমডি মো. লোকমানের নির্দেশে আগুনের কারণ অনুসন্ধানে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ইআরএল-এর জিএম অপারেশন অ্যান্ড প্ল্যানিং রায়হান আহমেদকে। কমিটিকে আজ কিংবা আগামীকালের মধ্যে শিগগিরই তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া ইত্তেফাককে বলেন, ‘রিফাইনারির মিটারিং স্টেশনে আগুনের সূত্রপাত হয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিভে যায়। এই ঘটনায় তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। তবে একজন সামান্য আহত হয়েছেন।’

আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, শনিবার বেলা সোয়া ১১টায় নগরীর পতেঙ্গায় রিফাইনারির মিটারিং স্টেশনে আগুন লাগে। বেলা পৌনে ১টায় দিকে আগুন নেভানো হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা পৌনে একটার দিকে আগুন নেভানো সম্ভব হয়।

কিউএনবি/বিপুল/ ১৫.১০.২০২২/ সন্ধ্যা ৭.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit