বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করলো পোল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ড সফররত ইসরায়েলি শিক্ষার্থীদের প্রতিনিধিদলের নিরাপত্তা নিয়ে সমালোচনামূলক বিবৃতি প্রকাশের পর ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পোল্যান্ডে হলোকাস্ট পরিদর্শনের জন্য ইসরায়েলি শিক্ষার্থী প্রতিনিধিদলের নিরাপত্তার জন্য সশস্ত্র নিরাপত্তারক্ষী দেয়ার দাবি জানিয়েছে ইসরায়েল। এ নিয়ে ইসরায়েল ও পোল্যান্ডের মধ্যে এক রকমের টানাপড়েন সৃষ্টি হয়েছে।

এ প্রেক্ষাপটে পোল্যান্ড সফরে ইসরায়েলি শিক্ষার্থী প্রতিনিধিদলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি দিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়াকুব লিভনি। পোল্যান্ডে কথিত ইহুদি নিধনযজ্ঞের স্থান বা হলোকস্টের স্থান পরিদর্শনের জন্য ইসরায়েলের একটি শিক্ষার্থী প্রতিনিধিদল পোল্যান্ড সফরে যাচ্ছে। তাদের নিরাপত্তা দেয়ার ব্যাপারে ইসরায়েল বারবার পীড়াপীড়ি করছে কিন্তু পোলিশ সরকার বলছে, এই ধরনের পদক্ষেপ নেয়া জরুরি কিছু নয়।

গত বৃহস্পতিবার ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়াকুব লিভনি বলেছেন, শিক্ষার্থী প্রতিনিধিদলকে নিরাপত্তা না দিলে তাদের পক্ষে পোল্যান্ড সফর করা সম্ভব হবে না। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের শিক্ষার্থী প্রতিনিদলকে নিরাপত্তা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তার এই মন্তব্যের পর পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী পাওয়েল জাবলোনস্কি গতকাল শুক্রবার এক টুইটার পোস্টে বলেছেন, আমি দুঃখিত যে ইসরায়েলের রাষ্ট্রদূত পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের জন্য গণমাধ্যম ও আনুষ্ঠানিক বিবৃতির পথ বেছে নিয়েছেন। ইসরায়েলের শিক্ষার্থী প্রতিনিধিদলের পোল্যান্ড সফর অনুষ্ঠিত না হওয়া নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হবে। এই সমস্ত বিষয়ের ব্যাখ্যা দেয়ার জন্য ইসরায়েলের রাষ্ট্রদূতকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়েছে।

তিনি পরিষ্কার করে বলেন, ইসরায়েলের শিক্ষার্থী প্রতিনিধিদলকে স্বাগত জানানোর জন্য পোল্যান্ড প্রস্তুত ছিল তবে তাদেরকে সশস্ত্র প্রহরা দেবে না। হলোকস্টের বিষয়টি পোল্যান্ডে অত্যন্ত সংবেদনশীল ইস্যু এবং এ নিয়ে ইসরায়েল ও পোল্যান্ডের মধ্যে বেশ আগে থেকেই কূটনৈতিক লড়াই চলছে।

সূত্র: রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit