বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

তুরস্কে খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪০

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, খনি থেকে ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও কয়েক ডজন খনি শ্রমিক আটকা রয়েছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) বিস্ফোরণের সময় খনিতে প্রায় ১১০ জন শ্রমিক কর্মরত ছিলেন। তাদের প্রায় অর্ধেক ৩০০ মিটারের গভীরে কাজ করছিলেন।

সুলেমান সোয়লু বলেন, আমাদের ৫৮ জন খনি শ্রমিক অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। আমরা অনুমান করছি আরও ১৫ জন খনি শ্রমিক নীচে আটকে আছেন। আমরা তাদের উদ্ধার করার চেষ্টা করছি।

তিনি জানান, জরুরি পরিষেবা কর্মীরা রাতভর কাজ করেছেন। খনির ভেতরে জীবিতদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। এ জন্য খনির পাথর খনন চলছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, কালো রঙে ঢেকে যাওয়া খনি কর্মীরা খনি থেকে বেরিয়ে আসছেন।  উদ্ধার জীবিতদের উদ্ধারকর্মীরা তাদের কৃষ্ণসাগর উপকূলে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেছেন।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit