বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

দগ্ধ রোগীদের জন্য বার্ন ইনস্টিটিউট একটি আস্থার জায়গা : আইজিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রনি বলেছেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আহত হন রনিসহ পুলিশের ৪ সদস্য। দগ্ধ রোগীদের জন্য বার্ন ইনস্টিটিউট একটি আস্থার জায়গা। রনিকে বিদেশ পাঠানোর জন্য যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন বার্ন ইনস্টিটিউটের ওপর আস্থা রেখে তিনি এখানেই চিকিৎসা নেবেন বলে জানান।’

শনিবার দুপুর সাড়ে ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রনি এবং পুলিশ সদস্য জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা ছাড়পত্র তুলে দেন।

এসময় আইজিপি বলেন, রনিকে বিদেশ পাঠানোর জন্য যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন বার্ন ইনস্টিটিউটের ওপর আস্থা রেখে তিনি এখানেই চিকিৎসা নেবেন বলে জানান। ডা. সেন বলেন, রনি আজ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, এজন্য আমরা খুবই আনন্দিত। তিনি জানান, রনি যখন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন তখন থেকেই চিকিৎসকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। এসব দুর্ঘটনা এড়াতে আইজিপিসহ দেশবাসী সবাইকে সতর্ক থাকা ও সার্বক্ষণিক মনিটরিং করার পরামর্শ দেন তিনি।

চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে কৌতুক অভিনেতা রনি আবার সবাইকে মাতিয়ে রাখবেন বলে আশাব্যক্ত করেন পুলিশ প্রধান। এসময় চিকিৎসক, নার্সদের প্রতি কৃতজ্ঞতা এবং সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন আবু হেনা রনি। ভয়াবহ ও অসহ্য এই অভিজ্ঞতা থেকে উপলব্ধি করে তিনি বলেন, পোড়া রোগীর কী যে কষ্ট, তা নিজের না পুড়লে বোঝা যাবে না। দেশের প্রতিটি বিভাগে আলাদাভাবে বার্ন ইনস্টিটিউট থাকা উচিত। এতে এসব রোগীর কষ্ট আরও কমবে। এর আগে আমাদের সবাইকে সচেতন হতে হবে, যাতে কাউকে হাসপাতালে যেতে না হয়। আর এই সচেতনতার জন্য সবার কাজ করা উচিত।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit