বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

গুগল ড্রাইভে পিডিএফকে ওয়ার্ড ফাইল করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১১৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আপনি যদি পিডিএফ নিয়ে কাজ করে থাকেন তবে নিশ্চই জানেন এটা পড়া, এডিট বা কাজ করা কত কষ্টকর। অনকে ধরনের টুলস পাওয়া যায় এই সমস্যা সমাধানের। কিন্তু আপনি জানেন না টুলসগুলো আপনার জন্য কাজ করবে কিনা। সেক্ষেত্রে গুগল ড্রাইভ পিডিএফ ফাইল খুলতে, পড়তে এবং সংরক্ষণ করতে পারে।

এবং ঝামেলা ছাড়াই পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তর করতে পারে।  

পিডিএফ থেকে ওয়ার্ডে রূপান্তর

১. প্রথমে আপনার গুগল ড্রাইভে লগ ইন করুন। এরপর পিডিএফ ফাইল আপলোড করুন। যদি আপনার ডকুমেন্ট বড় হয় তাহলে আপলোড করতে একটু দেরি হতে পারে।

kalerkantho  

২. ডকুমেন্ট বা ফাইলটি আপলোড হয়ে গেলে, সেটিতে দুইবার ক্লিক করুন। এর ফলে আপনার পিডিএফ ফাইলটির পূর্বরূপ দেখাবে। আপনি সহজেই এর ভিতরের বিষয়বস্তুগুলো পড়তে পারবেন। এই পেজটির একদম ওপরে লেখা দেখতে পাবেন ‘ওপেন উইথ গুগল ডকস’। এই লেখাটির ওপর ক্লিক করুন।  

kalerkantho

৩. ক্লিক করার পরে একটু সময় নিতে পারে। এটি নির্ভর করবে ডকুমেন্ট বা ফাইলটির আকারের ওপর।   যখন কাজ শেষ হবে তখন পিডিএফটিকে এডিটেবল ফরম্যাটে রাখতে হবে। অর্থাৎ পিডিএফ ফাইলকে চাইলে মোডিফাই করা যাবে।

kalerkantho

৪. আপনি চাইরে কিছু লেখা মুছে ফেলতে পারবেন। এভাবে পিডিএফ ফাইলকে টেক্সট ডকুমেন্টটে রূপান্তর করলে অনেক সময় অদ্ভুদ কিছু ফলাফল আসে। যেমন লেখা সারিবদ্ধ থাকে না বা বানান ভুল থাকে। আপনি এগুলো ঠিক করে ফেলতে পারবেন। অথবা সেই ভাবেই রাখতে পারেন। বিকল্পভাবে,আপনি শিখে নিতে পারেন কিভাবে বিনামূল্যে পিডিএফকে ওয়ার্ডে রূপান্তর করতে হয়।

kalerkantho

৫. আপনি যদি গুগল ডক বাদ দিয়ে ওয়ার্ড পছন্দ করেন, তবে অফলাইনে ফাইলে অ্যাকসেস করতে আগে ওটা ডাউনলোড করে নিন। এর জন্য ফাইল > ডাউনলোড ক্লিক করুন। এ সময় ফাইল ফরম্যাটও বাছাই করতে পারবেন। এক্ষেত্রে ডট ডিওসিএক্স ফরম্যাটটাই বেছে নিতে পারেন।

সূত্র : মেক ইউস অব ডটকম।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit