বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

ট্রাম্পকে তলব করার সিদ্ধান্ত, রিপাবলিকানরাও একমত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আইনি সমন জারি করবে কংগ্রেসের তদন্ত কমিটি। বিবিসি জানিয়েছে, ক্যাপিটল হিল দাঙ্গার ঘটনায় সাক্ষ্য দিতে  তাকে এভাবে তলব করা হবে।

২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার ঘটনাটি মার্কিন কংগ্রেসের যে কমিটি তদন্ত করছে, তারা স্থানীয় সময় বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পকে সাক্ষ্য দিতে সমন জারির পক্ষে ভোট দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৯ সদস্যের প্যানেলটিতে ৭ জনই ডেমোক্র্যাট; বাকি ২ জন রিপাবলিকান আইনপ্রণেতা।

তবে ক্যাপিটল দাঙ্গার বিষয়ে নথিপত্র প্রদান ও সাক্ষ্য দেওয়ার জন্য ট্রাম্পকে সমন জারির পক্ষে ভোট পড়ে ৯টিই। কয়েক দিনের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমন জারি করা হতে পারে। সমন মেনে চলার জন্য তাকে সময় বেঁধে দেওয়া হবে।

ট্রাম্প সমন না মানলে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হতে পারেন। তিনি এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে কারাদণ্ডও হতে পারে।  
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit