মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

রাশিয়ার দখলে থাকা কারাগারে রেডক্রসের পরিদর্শন চায় ইউক্রেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের কর্মকর্তারা আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রতি আহ্বান জানিয়েছে যে, রুশ অধিকৃত ওলেনিভকা কারাগার পরিদর্শন করা জরুরি।  বিবিসি জানিয়েছে, কারাগারটি ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেৎস্কে অবস্থিত। দোনেৎস্কসহ ইউক্রেনের চারটি অঞ্চল আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক দাবি জানিয়েছেন, তিন দিনের মধ্যে আইসিআরসি যেন কারাগারটি পরিদর্শন করে। এক টুইট বার্তায় আন্দ্রি ইয়েরমাক বলেছেন, গত মাসে আইসিআরসি কারাগারটিতে প্রবেশাধিকার পাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু রুশ কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। তিনি আরো বলেন, আর সময় নষ্ট করতে পারি না। মানুষের জীবন হুমকির মুখে পড়েছে।

চলতি বছরের জুলাই মাসে ওলেনিভকা কারাগারে রকেট হামলা হয়েছিল। এতে বেশ কয়েকজন ইউক্রেনীয় বন্দি নিহত হয়। হামলার জন্য ইউক্রেন ও রাশিয়া পরস্পরকে দোষারোপ করেছে। আন্দ্রি ইয়েরমাক বলেন, আইসিআরসিসহ অন্য আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কারাগার পরিদর্শনের বিষয়টি উত্থাপন করেছি। সোমবারের মধ্যে কারাগারটি পরিদর্শনের দাবিও জানিয়েছেন তিনি।

সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit