মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
১লা সেপ্টেম্বর এমএজি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার হাম উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু, মোট ৯১৮ মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥

বীরাঙ্গনা রমা চৌধুরীর জন্মদিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : ‘একাত্তরের জননী’ বীরাঙ্গনা রমা চৌধুরীর জন্মদিন ১৪ অক্টোবর। ১৯৪১ সালের এদিনে বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিন সন্তানের মা রমা চৌধুরী পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকার হন। ওই সময় তার বাড়িঘরও পুড়িয়ে দেওয়া হয়। দেশ স্বাধীন হওয়ার পর রমা চৌধুরী লেখালেখিকে পেশা হিসেবে গ্রহণ করেন। নিজের লেখা বই বিক্রি করে চলত তার সংসার। রমা চৌধুরী ১৮টি বই প্রকাশ করেছেন। তিনি মরণোত্তর ‘বেগম রোকেয়া পদক’সহ অনেক সম্মাননা পেয়েছেন।

চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী চেরাগী পাহাড়ের ৪০৮ নম্বর কক্ষে ৩০ বছর কাটিয়েছেন তিনি। তার সঙ্গে থাকত চারটি বিড়ালও। ছোট এই কক্ষে এখনও সবকিছুই সেভাবে পড়ে আছে যেভাবে তিনি রেখে গিয়েছিলেন। সেখানকার ছোট কক্ষটিই ছিল তার লেখালেখি ও থাকার স্থান। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর করার পর শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু হয় তার। 

দীর্ঘদিন রোগভোগের পর ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি। সাধারণ জীবন-যাপন করা এ বীরাঙ্গনার সঙ্গে ২০১৩ সালে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাতের সময় রমা চৌধুরীকে ‘কি চান’ জিজ্ঞেস করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনি কিছুই চাননি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit