মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ স্ত্রী বাবার বাড়ি, প্রেমিকাকে ডেকে এনে হত্যা করে থানায় গেলেন যুবক যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

অস্ট্রেলিয়ায় ভারী বৃষ্টি; আবারও বন্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। তিনটি এলাকা থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন অংশে অক্টোবরের মধ্যে গত ২৪ ঘণ্টায় গড় বৃষ্টিপাত হয়েছে তিন গুণেরও বেশি। বন্যাকবলিত হয়ে পড়েছে অন্তত পাঁচশ ঘর-বাড়ি। অস্ট্রেলিয়াজুড়ে লা নিনার প্রভাবে ব্যাপক বৃষ্টি হচ্ছে এ বছর। চলতি বছর ২০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য ভিক্টোরিয়া। এ সপ্তাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বৃষ্টির কারণে। রাজ্যটির রাজধানী মেলবোর্নসহ বেশ কয়েকটি এলাকার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেছেন, বন্যায় প্লাবিত বাড়িঘরের সংখ্যা আরও বাড়বে। এটিকে কয়েক দশকের মধ্যে রাজ্যের সবচেয়ে ভয়াবহ বন্যার ঘটনা বলে অভিহিত করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে তিনি আরও বলেন, এটি কেবল শুরু। বন্যার কারণে রাস্তাঘাট ডুবে গেছে। স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় তিন হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit