বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ম্যানচেস্টার ইউনাইটেডের কষ্টার্জিত জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : সাইপ্রাসের ক্লাব ওমোনিয়াকে হারাতে রীতিমতো ঘাম ছুটে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের। দুর্বল এই প্রতিপক্ষের বিপক্ষে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল রেড ডেভিলরা। শেষ পর্যন্ত অবশ্য ইউরোপা লিগের ম্যাচটিতে জয়ের দেখা পেয়েছে তারা। গ্রুপ ‘ই’ এর ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। এরপর যোগ করার সময়ের তৃতীয় মিনিটে গিয়ে লক্ষ্যভেদ করেন বদলি নামা স্কট ম্যাকটোমিনে। ওই গোলেই ফলাফল নির্ধারিত হয়ে যায়।  

ওমোনিয়ার সঙ্গে আগের দেখায়ও প্রায় একই হাল হয়েছিল রেড ডেভিলদের। সেবার তারা ৩-২ গোলে জয় নিয়ে ফিরলেও ম্যাচে সেয়ানে সেয়ানে লড়াই করেছিল সাইপ্রাসের ক্লাবটি। এবার অবশ্য আহামরি কোনো আক্রমণ করতে পারেনি তারা। কিন্তু রক্ষণ সামলেছে দারুণভাবে। বিশেষ করে দলটির গোলরক্ষক। ওমোনিয়ার গোলরক্ষক উজোহো শেষ মুহূর্তে গোল হজম করার আগে ১২টি সেভ করেছেন। এর মধ্যে মার্কাস রাশফোর্ডের ১০টি প্রচেষ্টা রুখে দিয়েছেন তিনি।

এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদো ও ব্রুনো ফার্নান্দেসের শটও ঠেকিয়েছেন তিনি। ইউনাইটেডের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল ক্রসবারও। এত আক্রমণ করেও ফল পেতে এরিক টেন হাগের দলকে অপেক্ষায় থাকতে হয় শেষ মিনিট পর্যন্ত। এ নিয়ে ৪ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট পাওয়া ইউনাইটেড গ্রুপের দ্বিতীয় স্থান আছে। শীর্ষে আছে আরেক ম্যাচে শেরিপ তিরাসপোলকে ৩-০ গোলে হারানো রিয়াল সোসিয়েদাদ ১২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।  

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit