বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

মাদারীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

আব্দুল্লাহ আল মামুন,জেলা প্রতিনিধি,মাদারীপুর
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩২৩ Time View

আব্দুল্লাহ আল মামুন,জেলা প্রতিনিধি,মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে অনশনরত অবস্থায়  কলেজছাত্রীকে মারধরে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রেমিকার পরিবারের বিরুদ্ধে।ছেলে পক্ষের লোকজনের নির্যাতনের হাত থেকে বাচার জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেন অনশনরত ওই কলেজছাত্রী। ঘটনাটি নিয়ে সারা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে বারোটা দিকে উপজেলার শিকারমঙ্গল এলাকার উত্তর শিকারমঙ্গল গ্রামের ২নং ওয়ার্ডের মৌলভী বাজা‌রের দ‌ক্ষিন পা‌শে বিয়ের দাবিতে প্রেমিক রেজাউল বেপারি (২৭) বাড়িতে অনশনে বসেছেন কলেজ ছাত্রী রেখা খানম (১৯)। অনশনরত কিশোরীকে  প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটে।

ভুক্তভোগী অভিযোগে পুলিশ জানান, উপজেলার পুর্বএনায়েতনগর এলাকার মোহরুদ্দিরচর গ্রামের দ্বাদশ শ্রেণির কলেজছাত্রীর সঙ্গে উত্তর শিকার মঙ্গল গ্রামের মনসুর বেপারী প্রবাসী ছেলে রেজাউল করিম বেপারীর সাথে দীর্ঘ ১২ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। এর সুবাধে রেজাউল বেপারী একাধিকবার ওই কলেজছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়েও রহস্যজনক কারনে বিয়ে করতে অস্বীকার করে। পরে কোন উপায়ন্ত না পেয়ে ওই কলেজছাত্রী বিয়ের দাবিতে রেজাউল করিমের বাড়িতে অনশন করে। এ সময় কলেজছাত্রীকে অনশনরত অবস্থায় রেজাউল করিমের পরিবারের লোকজন মিলে বেদম মারধর করে রক্তাক্ত অবস্থায় ঘর থেকে টেনেহিচরে বেড় করে দেয়ার চেষ্টা চালায়। পরে এ নির্যাতনের ঘটনা ধামাঁচাপা দেয়ার জন্য স্থানীয় প্রভাবশালী কামরুজ্জামান তুহিনসহ কয়েকজন মিলে অপচেষ্টা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন বলেন, কামরুজ্জামান তুহিন ওই বাড়িতে উপস্থিত হওয়ার পরই অনশনরত কলেজছাত্রীকে বাড়ি থেকে জোর পুর্বক বেড় করে দেয়ার জন্য তার উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। তুহিন ছেলে পক্ষের আত্নীয় হয়।অনশনরত কলেজ ছাত্রী বলেন, আমার সঙ্গে রেজাউলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সে আমাকে বিয়ে করার আশ্বাস দেওয়ার জন্য। আমি তার বাড়িতে এসে উঠেছে। কিন্তু রেজাউলের পরিবার আমাকে মেনে নিবেনা।তাই তারা আমাকে মেরে রক্তাক্ত করেছে। রেজাউল আমাকে বিয়ে করবে বলে আমাকে দিয়ে মার্কেট পর্যন্ত করিয়েছে। আমাকে রেজাউল বিয়ে না করলে আমি আত্নহত্যা করবো।

স্হানীয় সালিশ কামরুজ্জামান তুহিন বলেন,তারা দুই পরিবার ভালো থাকার জন্য আমি এসেছিলাম বিষয়টি  মিমাংশা করার জন্য। মেয়েকে ছেলের পরিবার মারধর করছে কি না বিষয় আমার জানা নেই।অভিযুক্ত রেজাউল করিমের বাবা মনসুর বেপারী বলেন, আমরা মারিনি তাকে।কেন তাকে মারতে যাব। আমি তাকে বলেছি,ছেলের সাথে কথা বলে কিভাবে সমাধান করা যায়।এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসাইন বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit