বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

নির্বাচন কমিশনের চাইতে নির্বাচনকালীন সরকার বেশি গুরুত্বপূর্ণ : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১১৪ Time View

ডেস্কনিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের চাইতে নির্বাচনকালীন সরকার বেশি গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না, তা হবেও না।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে সর্বশক্তি প্রয়োগ করেও সুষ্ঠ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। সে কারণে নিজেরাই নির্বাচন বন্ধ করতে বাধ্য হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের কথার সত্যতা প্রমাণিত হয় যে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনি সুষ্ঠু হওয়া সম্ভব না। এর থেকে আরো একটি বার্তা এলো- নির্বাচন কমিশনের চাইতে নির্বাচনকালীন সরকার গুরুত্বপূর্ণ। সেই সাথে এটাও প্রমাণ হলো যে এই নির্বাচন কমিশন একটি ব্যর্থ নির্বাচন কমিশন।

বিএনপি মহাসচিব বলেন, দেশের স্বার্থে বর্তমান সরকারকে হটিয়ে নতুন সরকার ব্যবস্থা প্রয়োজন। এর জন্য আমরা আন্দোলন শুরু করেছি। চট্টগ্রামে ১২ অক্টোবরের সমাবেশের মধ্যদিয়ে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে। প্রতিটি বিভাগে সমাবেশের মাধ্যমে আন্দোলন জোরদার করে দ্রুতই এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে নতুন করে নির্বাচন কমিশন গঠিত হবে। সেই নির্বাচন কমিশনের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রদান করবেন।

মির্জা ফখরুল আরো বলেন, আগামীতে যদি দুর্ভিক্ষ হয় তাহলে প্রধানমন্ত্রী আছেন কেন? দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো তার। যদি তা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করুন। দেশের মানুষের জন্য কিছু করতে না পাড়লে আপনার প্রধানমন্ত্রী থাকার কোনো প্রয়োজন নেই।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নুর করিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কিউএনবি/বিপুল/১৩.১০.২০২২/ রাত ১১.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit