রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

অতি উৎসাহী পুলিশ সদস্যদের তালিকা করুন : আমীর খসরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২১০ Time View

ডেস্কনিউজঃ বিএনপি নেতাকর্মীদের অতি উৎসাহী পুলিশ সদস্যদের তালিকা তৈরি করতে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘পুলিশ নাকি বিএনপির নেতাকর্মীদের তালিকা করছে। অতি উৎসাহী কিছু পুলিশের সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের তালিকা আপনারা তৈরি করেন।’

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গতকাল বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ নিয়ে দলটির পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আমীর খসরু বলেন, সমাবেশে আসার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী ও যুবলীগের সন্ত্রাসীরা। তাদের সঙ্গে যোগ দেন পুলিশের অতি উৎসাহী কিছু সদস্য। সমাবেশের আগের দিন বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় পুলিশ। গ্রেফতার করা হয় প্রায় অর্ধশত নেতাকর্মীকে।

তিনি বলেন, কিছু সদস্যের কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অনুরূপভাবে র‍্যাবের কিছু সদস্যের ভূমিকা নিয়েও আজ প্রশ্ন উঠেছে।

সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী বিনা কারণে হামলা চালিয়েছেন, তাদের তালিকাও করতে বলেন আমীর খসরু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম প্রমুখ।

কিউএনবি/বিপুল/১৩.১০.২০২২/ সন্ধ্যা ৬.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit