বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ডোমারে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৫৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বেসরকারি উন্নয়ন সাহায্য সংস্থা জানো প্রকল্পের আওতাধীন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ফিরোজ কবির চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

উপজেলা জানো প্রকল্পের ম্যানেজার মঈন উদ্দিন এর সঞ্চালনায় উক্ত পরিকল্পনা সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগন তাদের নিজ নিজ দপ্তরের পুষ্টি এবং কর্ম-পরিকল্পনার আলোকে সমস্যা ও বাস্তবায়নে বিষদ বর্ণনা করেন। উল্লেখ্য যে, জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যশনাল এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) রংপুর এবং নীলফামারীর জেলার ৭টি উপজেলায় একযোগে পুষ্টির উন্নয়নে সরকারের কাজকে সহায়তা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit