রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

‘কমিশন চাইলে যেকোনো জায়গায় বসেই সিদ্ধান্ত নিতে পারবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কমিশন চাইলে আইন অনুযায়ী যেকোনো জায়গায় বসে সিদ্ধান্ত নিতে পারবে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন বন্ধের বিষয়ে সিইসি আরও বলেন, হঠাকারিভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি, সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সিইসির একক সিদ্ধান্ত নয়। সতর্ক করা হলেও প্রিজাইডিং অফিসার ব্যবস্থা নেয়নি, তাই বন্ধ করতে বাধ্য হয়েছি।

অনিয়মে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, কমিটি গঠন হয়েছে। সাত দিনের মধ্য রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে, তারপর এই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সিইসি বলেন, আমরা যা করেছি দেখেশুনে চিন্তাভাবনা করেই করেছি। আমার ওপর কোনো চাপ নেই। সকলেই শান্তিপূর্ণ ভোট চায়।

বুথে সিসি ক্যামেরা বসানোর বিষয়ে তিনি বলেন, আগের অভিযোগের (অনিয়মের) প্রেক্ষিতেই বুথে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

গাইবান্ধা-৫ (সাঘাট-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করে সমালোচনার মুখে পড়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছিল। দুপুর সোয়া ২টায় রাজধানীতে নির্বাচন ভবনে এসে ভোট বন্ধের সিদ্ধান্তের কথা জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit