মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বিক্রির সময় ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৭৫ Time View

ডেস্ক নিউজ : রাঙ্গুনিয়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রির সময় ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার রামগতিরহাট বাজারে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। জব্দ করা ইলিশ মাছ রাতে বেতাগী ইউনিয়নের দুটি এবং ইছাখালী এলাকার দুটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে ইলিশের বংশবৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। 

তবে এ সময় রামগতির হাটের দুজন অসাধু ব্যবসায়ী ইলিশ মাছ বিক্রির সময় মাছগুলো জব্দ করলেও তারা পালিয়ে যায়। পরে চারটি এতিমখানায় মাছগুলো বিতরণ করে দেওয়া হয়। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ২৮ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit