রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

মৌসুমি বায়ুর বিদায় মুহূর্তে বৃষ্টির প্রবণতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : লঘুচাপ না থাকলেও সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী, বিশেষ করে উত্তরাঞ্চলে বেশ বৃষ্টিপাত হয়েছে। মৌসুমি বায়ুর বিদায় ক্ষণে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় বাতাসের গতি-প্রকৃতির পরিবর্তনের কারণে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেড়ে যায়।

পশ্চিমের বাতাসে ঠাণ্ডা আর্দ্রতা এবং পুবের বাতাসে গরম আর্দ্রতা মিশে বৃষ্টিপাতের সৃষ্টি হয়। সেই বৃষ্টিপাতের মধ্য দিয়েই মৌসুমি বায়ু বিদায় নেয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও ২৩ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়তে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, বৃষ্টিপাতের চলমান প্রবণতা দু-এক দিনের মধ্যে কমে যেতে পারে। তবে ১৬ অক্টোবর থেকে এই প্রবণতা বাড়তে পারে। বৃষ্টিপাত বাড়ার প্রবণতা তিন দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। সে সময় নিম্নচাপ ছাড়া আর বর্ষাকালের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাত না থাকলেও সারা দেশের তাপমাত্রায় তেমন পার্থক্য হবে না বলে জানান তিনি। গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৮৭ মিলিমিটার। এ ছাড়া সিলেটে ভারি বৃষ্টির সঙ্গে শ্রীমঙ্গল, নেত্রকোনাসহ দেশের কয়েকটি স্থানে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit