বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

লালপুরের শেই কলেজ শিক্ষককে শোকজ করলো কর্তৃপক্ষ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৬৩ Time View

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে কলেজ ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া লালপুর ডিগ্রী কলেজের বাংলা বিভাগের শিক্ষক বিপ্লব হোসেনকে (৩৫) শোকজ নোটিশ দিয়েছে কলেজ পরিচালনা কর্তৃপক্ষ। ওই শোকজ নোটিশ বিপ্লব হোসেনের হাতে পৌছেছে বলে বুধবার (১২ অক্টোবর) সকালে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ আব্দুল মাজেদ।

লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মাজেদ এ প্রতিবেদককে জানান, গভর্নিং বডির সভাপতি লালপুর উপজেলা নির্বাহী অফিসারসহ সকল সদস্যদের সাথে জরুরীভাবে আলাপ করে ওই শিক্ষককে শোকজ নোটিশ দেয়া হয়েছে। নোটিশে আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। শোকজ নোটিশটি হাতে হাতে তার কাছে পৌছানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। এ বিষয়ে কোন তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ জানান, শোকজের জবাব পেলে পরবর্তিতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক বিপ্লব হোসেন শোকজ পাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, আমার বিরুদ্ধে সড়যন্ত্র করা হয়েছে, ঘটনাটি সম্পুর্ন সাজানো, আমাকে সড়যন্ত্রমূলভাবে ফাসানো হয়েছে।এবিষয়ে লালপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা জানান, তাৎক্ষনিকভাবে অভিযুক্ত ওই শিক্ষককে শোকজ নোটিশ পাঠানোর জন্য কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে এবং সে মোতাবেক নোটিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য গত শনিবার ওই শিক্ষককে উপজেলার মালপাড়া গ্রামের এক বাড়িতে কলেজ ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করে মারধর করে এলাকাবাসি। পরে অবশ্য ওই শিক্ষকের স্বজনরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

কিউএনবি/অনিমা/১২.১০.২০২২/বিকাল ৩.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit