বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৩৩

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের পশ্চিমাঞ্চলজুড়ে বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। প্রাকৃতিক এই বিপর্যয়ে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং বন্যার পানির তোড়ে অনেক সেতু ও রাস্তাঘাট ভেসে গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে নেপালের পশ্চিমের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা এবং ভূমিধস দেখা দিয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, নেপালের উত্তর-পশ্চিমের কর্নালি প্রদেশে ভারী মৌসুমী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ওই এলাকায় আটকে পড়া হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

তুষারধস ও বন্যায় শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্নালি প্রদেশে বন্যায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।

বন্যা-ভূমিধসে সবচেয়ে বেশি মানুষ নিখোঁজের খবর এসেছে দেশটির নিম্নাঞ্চলের কালিকট জেলা থেকে। ভারী বর্ষণের সতর্কতার পর এই জেলা থেকে হাজার হাজার মানুষকে গত সপ্তাহে তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তারা ইতোমধ্যে ওই অঞ্চলে উড়োজাহাজে করে ত্রাণ সহায়তা পাঠিয়ে দিয়েছে। এদিকে, জাতিসংঘের একাধিক দাতব্য সংস্থা বলেছে, পশ্চিম নেপালের যেসব এলাকা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় খাবার ও ওষুধ বিতরণ করা হচ্ছে।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১২.১০.২০২২/বিকাল ৩.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit