বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

জনগণ আমাদের সবচেয়ে বড় শক্তি: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনগণ আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণ যতক্ষণ আমাদের পাশে আছে আমাদের চিন্তার কিছুই নেই। জনগণকে উদ্ধুব্ধ করে তাদের কাজে লাগাতে হবে। যেভাবে করোনা মোকাবেলা করেছি, ঠিক সেই একইভাবে– এই যুদ্ধের সময় অর্থনীতির যে মন্দা দেখা দিয়েছে— যে ভয়াবহতা দেখা দিয়েছে; এটার থেকেও আমাদের দেশকে মুক্ত করতে হবে’। 

মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার সূচনা বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় সভাপতিত্ব করেন। বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “চাল, ভোজ্যতেলের বাজার এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আমাদের মজুদ আছে। প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে’।

তিনি আরও বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও সরকার এ থেকে উত্তরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য মূল্যস্ফীতির মধ্যে পড়েছে। সেখানে আমরা ছোট দেশ, আমরাও এফেক্টেড হয়েছি’।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit