বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

বেতন-ভাতার হিসেব দিতেই হচ্ছে ওয়াসার এমডিকে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বেতন-ভাতার হিসাব জমা দেয়া নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। সেই সঙ্গে ওয়াসার পারফরম্যান্স বোনাস স্থগিতের আদেশ দিয়েছেন চেম্বার আদালত বোরহান উদ্দিন।

মঙ্গলবার (১১ অক্টোবর) এ আদেশ দেন তিনি।

গত ১৩ বছরে ওয়াসার এমডি তাকসিম এ খানকে কয়েক দফায় চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে যে বেতন-ভাতার সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে, তার তথ্য দাখিল করতে ১৭ আগস্ট নির্দেশ দেন হাইকোর্ট। ওয়াসার বোর্ডকে আগামী ৬০ দিনের মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। একইসঙ্গে ওয়াসার এমডিকে অপসারণের ক্ষেত্রে এ সংশ্লিষ্ট বোর্ডের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং দফায় দফায় তাকে দেয়া বর্ধিত বেতন-ভাতা ফেরত দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রিটকারীর আইনজীবী হাইকোর্টকে বলেন, “মহামান্য রাষ্ট্রপতির চেয়ে বেশি বেতন পান তাকসিম এ খান। এটি অগ্রহণযোগ্য।”

কিউএনবি/অনিমা/ ১০.১০.২০২২/দুপুর ২.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit