বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

নিষেধাজ্ঞা অমান্য করায় ১৭ জেলে আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৩৯৯ Time View

ডেস্ক নিউজ : মা ইলিশের ডিম ছাড়ার জন্য ২২ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অথচ সেই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার চেষ্টা করায় ১৭ জেলেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। জানা যায়, সোমবার ভোরে ভোলা জেলা সদরের সাজল বেপারীর ঘাট এলাকা থেকে ৩ জন ও চরফ্যাশন উপজেলা থেকে ৪ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও প্রশাসনের যৌথ টিম। আগের দিন চরফ্যাশন থেকে আটক করা হয় ১০ জেলেকে। এ নিয়ে ভোলায় আটকের সংখ্যা ১৭ জন। 

এদিকে ভোলার মাছঘাট ও খালগুলোতে ২৬ হাজার জেলে নৌকা আটকে রাখার ব্যবস্থা নেওয়া হলেও মেঘনা নদীর মাঝের চর এলাকায় কিছু জেলে রাতে নদীতে নামার চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ। তিনি জানান, সোমবার চতুর্থ দিনের মতো মেঘনা ও তেঁতুলিয়া নদীর ২০০ কিলোমিটার এলাকার মিঠা পানিতে মা ইলিশের ডিমছাড়া অব্যাহত রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit