বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

চলতি মাসে প্রধানমন্ত্রী ১০০টি সেতু উদ্বোধন করবেন : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : চলতি মাসের শেষ নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে এক শটি সেতু উদ্বোধন করবেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন টুকটাক কিছু কাজ বাকি আছে। এক শটি সেতু একসঙ্গে আপনি উপহার দেবেন। বাংলাদেশের জনগণ অলমোস্ট রেডি। চলতি মাসে একশ’টি সেতু প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে উপহার দেবেন।

সেই শুভ দিনের অপেক্ষায় আমরা আছি। আজ সোমবার দুপুরে নড়াইলে মধুমতি নদীর ওপর নির্মিত দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুগুলি উদ্বোধন করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘চলতি মাসের শেষদিকে, ২৮ তারিখ শনিবার হলে আমাদের জন্য ভালো হয়। প্রধানমন্ত্রী একমাসে একসঙ্গে এক শটি সেতু দেশের জনগণকে উপহার দেবেন। সেই শুভদিনের অপেক্ষায় আমরা আছি। ’তিনি বলেন, এই সেতুগুলি ভ্রমণের সময় কমিয়ে সড়ক যোগাযোগকে আরো সহজ, দ্রুত এবং সহজলভ্য করার পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী, জনগণ আপনার উদ্বোধনের অপেক্ষা করছে। প্রস্তুত হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের স্বপ্নের প্রজেক্ট এমআরটি-৬ লাইন। সেটাও এ বছরের প্রান্তিকে আপনি উদ্বোধন করতে পারবেন। আশা করছি চলতি বছরের প্রান্তিকে আপনি চট্টগ্রামের সেই বহুল প্রতীক্ষিত কর্ণফুলী নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের শুভ উদ্বোধন করবেন। ’

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit