বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

পরমাণু পরীক্ষা করে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপান ও দক্ষিণ কোরিয়ার ওপর দিয়ে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা পরীক্ষা ছিল দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য সতর্কবার্তা বলে জানিয়েছে উত্তর কোরিয়া। জানা গেছে, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের ব্যক্তিগতভাবে তত্ত্বাবধানে পুরো বিষয়টি পরিচালিত হয়েছে। খবর আল জাজিরার।

গণমাধ্যমটি জানিয়েছে, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্যেই দক্ষিণ-কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ নৌ মহড়া পরিচালনা করে। কিমের ‘কৌশলগত পারমাণবিক’ মহড়া তারই প্রতিক্রিয়া। গত দুই সপ্তাহে সাতবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। গতকাল রবিবার ভোরেও দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেসিএনএ জানিয়েছে, কিম জং উন যে অনুশীলনের নির্দেশনা দিয়েছিলেন সেটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে ‘মক পারমাণবিক ওয়ারহেড’ সংযুক্ত ছিল। পুরো প্রক্রিয়া কৌশলগত পারমাণবিক অপারেশন ইউনিটের নেতৃত্বে করা হয়। যার তদারকি কিম নিজেই করে থাকেন।

প্রতিবেদনে একটি ছবি যোগ করেছে সম্প্রচার মাধ্যমটি। যেখানে দেখা যাচ্ছে, কিম সাদা রঙয়ের স্যুট পরে দাঁড়িয়ে আছেন। প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন পরীক্ষায় দক্ষিণের সামরিক কমান্ড সুবিধা, স্ট্রাইকিং প্রধান বন্দর ও বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। কিম বলেছেন, পারমাণবিক যুদ্ধ হলে আমাদের শক্তির কার্যকারিতা ও ব্যবহারিক ক্ষমতা কী হতে পারে, তা এসব পরীক্ষায় প্রদর্শিত হয়েছে। আমাদের ক্ষেপণাস্ত্রগুলো যেকোনো স্থান থেকে লক্ষ্যবস্তুকে আঘাত করতে ও ধ্বংস করতে সম্পূর্ণরূপে প্রস্তুত। যদিও শত্রুরা সংলাপ ও সমঝোতার বিষয়ে কথা বলে চলেছে। আমাদের কথা বলার কিছু নেই। আমরা তা করার প্রয়োজনও বোধ করি না।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit