রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

ব্যাটিং লাইনআপে দুর্ভাবনা, বাবরকে ‘অন্যরকম’ পরামর্শ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে দুর্ভাবনার কারণ মিডল অর্ডার। অনেক দিন ধরেই যা নিয়ে দেশটির ক্রিকেটে চলছে আলোচনা। এই সমস্যা সমাধানে অধিনায়ককে এগিয়ে আসার পরামর্শ দিলেন আকিব জাভেদ। দলটির সাবেক এই পেসারের মতে, ওপেনিং থেকে নিচে নেমে আসা উচিত বাবর আজমের।

সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের টপ অর্ডারের বড় ভরসা বাবর। বিশেষ করে, টি-টোয়েন্টিতে তিনি ক্যারিয়ার জুড়েই খেলেছেন উপরের দিকে। এই সংস্করণে তিন নম্বরের নিচে তার ব্যাটিং করার অভিজ্ঞতা আছে মাত্র দুই ম্যাচে। চার ও পাঁচে খেলেছেন একবার করে, সেটাও ক্যারিয়ারের শুরুর দিকে। ২০ ওভারের ক্রিকেটে বাবর ওপেনিংয়েই বেশি সফল। ক্যারিয়ারে ৮৯ ম্যাচের ৬৪টিতে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নেমেছেন তিনি। দুইটি সেঞ্চুরি করেছেন এই পজিশনেই। ৪৩.০১ গড়ে করেছেন ২ হাজার ৩৬৬ রান।

পাকিস্তানের সবশেষ ম্যাচেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি ইনিংস শুরু করতে নেমে। ত্রিদেশীয় সিরিজে শনিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলেন অপরাজিত ৭৯ রানের ইনিংস। তবে দলের স্বার্থেই বাবরের ওপেনিং পজিশন ছাড়ার প্রয়োজনীয়তা দেখছেন আকিব। ১৯৯২ বিশ্বকাপজয়ী এই পেসার বলেন, মিডল অর্ডার ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস যোগাতে তাদের সঙ্গে ব্যাটিং করা উচিত বাবরের।

আকিব জাভেদ আরও বলেন, বাবর আজমের মতো পারফর্ম করা অধিনায়কের সেই জায়গায় ব্যাটিং করা উচিত, যেখানে এই মুহূর্তে পাকিস্তান ধুঁকছে। আর সেটা হলো মিডল অর্ডার। মিডল অর্ডারে বাবরের পারফরম্যান্স অন্যদেরও আত্মবিশ্বাস যোগাবে, যারা তার সঙ্গে ব্যাটিং করবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজকে ব্যাটিং অর্ডারে চারে ও পাঁচে তুলে আনে পাকিস্তান। নাওয়াজ সেভাবে জ্বলে উঠতে না পারলেও শাদাব খেলেন ৩৪ রানের ক্যামিও ইনিংস। যা ম্যাচ জয়ে রাখে বড় ভূমিকা।

ম্যাচের পরই টুইট করে এই সাফল্যকে ক্ষণস্থায়ী বলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তার সঙ্গে সুর মেলালেন আকিবও। তার মতে, শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজকে উপরে পাঠানো পাকিস্তানের মিডল অর্ডার সমস্যার স্থায়ী সমাধান নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে ফখর জামানকে রাখেনি পাকিস্তান। বাঁহাতি এই টপ অর্ডারকে ব্যাটসম্যান আছেন রিজার্ভ হিসেবে। যা পছন্দ হয়নি আকিবের। তার মতে, ফখরকে দলে ফিরিয়ে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ওপেনিংয়ে খেলানো উচিত পাকিস্তানের।

তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ফখর জামানের ওপেন করা উচিত। খুশদিল শাহ কিংবা হায়দার আলীর পরিবর্তে ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ফখর জামানকে নিতে পারে পিসিবি নির্বাচক কমিটি। তাকে ছাড়া পাকিস্তানের ব্যাটিং লাইনআপ দুর্বল দেখাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit