বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’

ক্যাম্প ন্যুয়ে মেসির ভাস্কর্য বানাবে বার্সা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আগামী মৌসুমেই মেসিকে বার্সা ফিরিয়ে আনবে- এমন গুঞ্জন রয়েছে। এদিকে, আবারো মেসির প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটিয়েছে বার্সা। নিজেদের স্টেডিয়াম ক্যাম্প ন্যুয়ের বাইরে মেসির ভাস্কর্য বসানোর পরিকল্পনা করছে কাতালান ক্লাবটি।

বার্সেলোনার সাধারণ সভায় ভাস্কর্য বসানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। বার্সা সভাপতি জোয়ান লাপোর্তা বলেন, ‘ক্যাম্প ন্যুয়ের বাইরে আমরা লিও মেসির একটা ভাস্কর্য তৈরি করব। এই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ’স্পেনের বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি, আগামী গ্রীষ্মে মেসিকে ফেরানোর চেষ্টা করবে বার্সা। ওই সময় পিএসজির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদও শেষ হবে।

কিন্তু সাতবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন তারকার হাতে চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করার সুযোগ আছে। মেসি অবশ্য এখনো বার্সায় ফেরার ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি। আপাতত তার সামনে অপেক্ষা করছে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তা নিয়েই ভাবনা মেসির।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit