আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান রাশিয়া সফরে যাচ্ছেন। আমিরাতের সরকারি গণমাধ্যম ওয়ামের (ডব্লিউএএম) খবরে বলা হয়েছে, মঙ্গলবার মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন জায়েদ আল নাহিয়ান।
সফরে আমিরাতের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুর পাশাপাশি মস্কো-আবিধাবির মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।
কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫২