বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

জন্মের পর পরই দেওয়া হবে এনআইডি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২২ অনুমোদন করেছে মন্ত্রিসভা। আইনে জন্মের পর পরই নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার বিধান রাখা হয়েছে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরে বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জন্মের পর পরই এখন সব নাগরিক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পাবেন। বাংলাদেশ নির্বাচন কমিশন ইচ্ছা করলে এনআইডি থেকে তথ্য নিয়ে ভোটের কাজ পরিচালনা করতে পারবে। এতে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে যাচ্ছে। তবে নতুন আইন পাসের আগ পর্যন্ত নির্বাচন কমিশনই (ইসি) জাতীয় পরিচয়পত্রের কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

আগের আইনে ৩২টি ধারা রয়েছে। নতুন আইনে সেটি থেকে কমিয়ে ১৫টি করা হয়েছে। নতুন আইনটি আগের আইনের কাছাকাছি রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে আইনটি পর্যালোচনা করতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit