বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

কাতার বিশ্বকাপে ফ্ল্যাগ প্লাজায় বাংলাদেশের পতাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৩১৩ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২২ ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াইয়ে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও কাতার বিশ্বকাপের ফ্ল্যাগ প্লাজায় স্থান পেল বাংলাদেশের পতাকা। ৩২ দলসহ ১১৯ দেশের পতাকা উত্তোলন করা হয়েছে এ ফ্ল্যাগ প্লাজায়। প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন দেশের অভিবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় ফ্ল্যাগ প্লাজার সামনে লক্ষ্য করা গেছে। একদিকে বাংলাদেশের পতাকা আর অন্যদিকে মাঠে বসে খেলা উপভোগ করার অধীর আগ্রহে বাংলাদেশি প্রবাসীরা।

কাতারে বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিশ্বকাপের জন্য যে আটটি স্টেডিয়াম নির্মাণে করা হয়েছে তাতে বাংলাদেশি প্রকৌশলী ও প্রবাসী শ্রমিকদের রয়েছে বিশেষ অবদান। রাজধানী দোহার কর্নিশ ইসলামিক আর্ট মিউজিয়াম পার্কে ফ্ল্যাগ প্লাজায় নিজ দেশের জাতীয় পতাকা দেখে উল্লাসিত প্রবাসীরা। এমন উদ্যোগ গ্রহণ করায় কাতার সরকারকে ধন্যবাদ জানান তারা।

ফুটবল বিশ্বকাপের বাকি মাত্র ৪০ দিন। ইতিমধ্যে সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের নজর এখন কাতারে। তাই পর্যটকদের আকৃষ্ট করতে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন দেশের প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে আয়োজক দেশ কাতার।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit