বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

নাইজেরিয়ায় নৌকাডুবি: মৃত্যু বেড়ে ৭৬

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব অ্যানামব্রা রাজ্যে ৮০ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। 

সোমবার বিবিসির খবরে বলা হয়েছে, নৌকাটি গত শুক্রবার ডুবে যায়। মারা যাওয়াদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। অ্যানামব্রা রাজ্যের ওকবারু এলাকায় বন্যা দেখা দেয়ায় তারা নৌকায় নিরাপদ স্থানে যাচ্ছিল।

এ মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি। অ্যানামব্রা রাজ্যের গভর্নর চার্লস সোলুডোও মারা যাওয়া ব্যক্তিদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির জোনাল কো-অর্ডিনেটর থিকম্যান তানিমু বার্তা সংস্থা এএফপিকে জানান, পানির উচ্চতা বেশি হওয়ায় উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হয়েছে।

সাবেক স্থানীয় সরকার নেতা আফাম ওগেন বলেন, ইঞ্জিন চালু হওয়ার কিছুক্ষণ পরই নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে। স্থানীয়ভাবে তৈরি ওই নৌকার ধারণক্ষমতা কম ছিল। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে অ্যানামব্রাসহ ২৯টিতে বন্যা হয়েছে। বন্যার পানিতে এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভেসে গেছে।  অন্তত ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সূত্র: বিবিসি, রয়টার্স

কিউএনবি/অনিমা/১০.১০.২০২২/সকাল ৯.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit