বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সিলেটে আবারও বাড়ছে হাম, হাসপাতালে ১০৮ ভর্তি: প্রাণহানী একজনের বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পাকিস্তানে ছাদ ধসে একই পরিবারের নিহত ৯

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১১৭ Time View

ডেস্কনিউজঃ পাকিস্তানের গিলগিট বালতিস্তানের দিয়াম জেলার চিলাস শহরে একটি বাড়ির ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় মাসহ তার আট সন্তান নিহত হয়েছেন। রোববার (৯ অক্টোবর) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন।

চিলাস পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর তাজ মুহাম্মদ জানিয়েছেন, শহরের বোনার দাস এলাকায় ফারাজ খান নামে এক ব্যক্তির বাড়ির ছাদ ধসে পড়ে। এতে তার স্ত্রী, চার মেয়ে ও চার ছেলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

তিনি জানান, স্থানীয় স্বেচ্ছাসেবকরা ছাদ ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ও উদ্ধারের চেষ্টা করেন। দুই ঘণ্টা উদ্ধার প্রচেষ্টার পর তারা একে একে মরদেহগুলো উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার সময় বাড়ির মালিক কর্মস্থলে ছিলেন।

এ দুর্ঘটনার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন।

কিউএনবি/বিপুল/০৮.১০.২০২২/ রাত ১০.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit