বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

দালালির রাজনীতি করলে সম্মান পাওয়া যায় না : জি এম কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘বড় গাছের ছায়াতলে থাকলে ছোট গাছ বেড়ে উঠতে পারে না। বড় গাছের ছায়াতলে না থাকলে ঝড়-ঝঞ্জা আসে, তা মোকাবিলা করেই দাঁড়াতে হয়। জাতীয় পার্টি কারোর ছায়াতলে যাবে না। তাই, ঝড়-ঝঞ্জা আসবে। আমরা সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই শক্তিশালী জাতীয় পার্টি গড়ে তুলবো। কারোর ছায়াতলে থেকে, কারোর দালালি অথবা চাকর হয়ে রাজনীতি করলে সম্মান পাওয়া যায় না।’ 

আজ রবিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে  এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, ‘আমরা দেশের মানুষের পক্ষে কথা বলি, আমরা দেশের মঙ্গলের জন্য রাজনীতি করি। আমাদের রাজনীতি দেখে অনেকেই মনে করছেন, আমরা অন্য কারোর সাথে হাত মিলিয়েছি। আমরা আসলে জাতীয় পার্টির রাজনীতি করছি। কারোর সাথে নাকে খদ দিয়ে রাজনীতি করবো না। কারো দালালি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টি এখন আওয়ামী লীগ বা বিএনপির সাথে নেই। কারো সাথে বন্ধুত্ব হতে পারে কিন্তু জাতীয় পার্টি কারোর দাসত্ব করবে না।’  ‘আমরা সম্মানের জন্য রাজনীতি করছি। টাকার জন্য ব্যবসা করা যায়, ঘুষ খাওয়া যায় কিন্তু রাজনীতি করা উচিত নয়। জাতীয় পার্টি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নিয়ে এগিয়ে যাবে,’- যোগ করেন জি এম কাদের। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দলটির ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপির সভাপতিত্বে সভায় দলের চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি প্রমুখ বক্তব্য দেন। 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit