বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোগড়া মনিয়ন্দ ইউনিয়ন ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আয়োজনে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৮টার থেকে সাড়ে ১১টা পর্যন্ত মোগড়া বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জুসনে জুলুস পালন উপলক্ষে মোগড়া মনিয়ন্দ ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রাম থেকে সব বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা জড়ো হয়।
পরে সকাল দশটার দিকে সকলকে সাথে নিয়ে একটি বিশাল জশনে জুলুসের মিছিল বের করা হয়, মিছিলটি বাজারের দক্ষিণ সিএনজি স্ট্যান্ড, উত্তর চৌমুহনী হয়ে বাজারের বিতর দিয়ে রেলগেইট হয়ে পুনরায় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত আলোচনা মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
মাওলানা কবির আহমেদ ফারুকী ও শাহ আলম নিজামী সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মোগড়া, মনিয়ন্দ ইউনিয়ন ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি সভাপতি ও মোগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান ধর্মীয় শিক্ষক মাওলানা হারুনুর রশিদ আহাম্মদী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোগড়া মনিয়ন্দ ইউনিয়ন ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কাজী গোলাম সামদানী শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি বোরহান উদ্দিন চিশতী, মোগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মোগড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুস সামাদ, মুফতি তৌফিকুল ইসলাম, হাফেজ মনিরুল ইসলাম, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম সবুজ, হাফেজ মাহবুবুল আলম ওয়াহেদী সহ দুই ইউনিয়নের প্রায় হাজারো ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া মোনাজাতের পরে উপস্থিত সকলের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়।
কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০২