সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু ইরানের পক্ষে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া গালিবাফ কে? প্রেমিকাকে মার্সিডিজ উপহার দিলেন পান্ডিয়া

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৭

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শিল্প শহর জাপোরিঝিয়ায় সাতটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

দক্ষিণ ফ্রন্টের আর্টিলারি যুদ্ধ থেকে মাত্র ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে বৃহস্পতিবার ভোরের আগে শহরের কেন্দ্রে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা টেলিগ্রামে বলেছে, মোট ১৭ জন নিহত হয়েছে। তাদের মধ্যে এক শিশুও রয়েছে।
প্রাথমিকভাবে একজন নিহত হওয়ার কথা বলা হলেও পর্যায়ক্রমে এই সংখ্যা বেড়েছে। এর আগে শনিবার ১৪ জনের নিহত হওয়ার কথা বলা হয়।

হামলায় মূল রাস্তায় একটি পাঁচতলা আবাসিক ভবন প্রায় ধ্বংস হয়ে গেছে।

প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে বলেছেন, জাপোরিঝিয়ায় প্রতিদিন ব্যাপক রকেট হামলার শিকার হচ্ছে। এটি একটি ইচ্ছাকৃত অপরাধ।

ইউক্রেন-নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া শহররে রাশিয়ান-অধিকৃত পারমাণবিক কেন্দ্রটি এখানেই অবস্থিত, সেখানে ব্যাপক হামলা চালানো হচ্ছে।

মস্কো দাবি করে যে, তারা এই অঞ্চলটিকে সংযুক্ত করেছে যদিও তার বাহিনী এটির সমস্ত এলাকা নিয়ন্ত্রণ করে না।
ইউক্রেন বলেছে যে, গত সপ্তাহে জাপোরিঝিয়া অঞ্চলে বেসামরিক গাড়ির একটি কনভয়ে শেল বর্ষণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। কিয়েভ এ জন্য মস্কোকে দায়ী করেছে।

কিউএনবি/অনিমা/০৯.১০.২০২২/দুপুর ১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit