বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম

ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদসহ অন্যান্য নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় ইসি সচিবালয় মিলনায়তনে এ বৈঠক শুরু হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্ব পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবরাও বৈঠকে যোগ দিয়েছেন।

গত ২ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময়, সমন্বয় সাধন ও নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে দিকনির্দেশনা দেওয়াই হবে এই বৈঠকের মূল উদ্দেশ্য।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit