মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার সকাল সোয়া ১০টায় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান। 

এ সময় তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। বিউগলে বেজে উঠে করুণ সুর। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ‘৭৫-এর ১৫ আগস্টে নিহত শহিদদের আত্মার মাহফিরাত কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন। 

এর আগে সকালে একদিনের ব্যক্তিগত সফরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। এ নিয়ে প্রধানমন্ত্রী চতুর্থবারের মতো পদ্মা সেতু পার হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছান। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit