সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ২ জন নিহত, আহত ৬

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে লাস ভেগাস স্ট্রিপে এলোপাতাড়ি ছুরিকাঘাতে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে।

লাস ভেগাস পুলিশ ক্যাপ্টেন ডোরি কোরেন এক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ সকাল ১১ টা ৪০ মিনিটে লাস ভেগাস বুলেভার্ডে ধারাবাহিকভাবে ছুরি হামলার খবর পায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটকের পর পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে ছুরি ও অস্ত্র উদ্ধারের কথাও জানান পুলিশের এই কর্মকর্তা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা হতাহতদের পর্যটক ও স্থানীয় বলে চিহ্নিত করেছেন।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের জেমস লারোচেল সংবাদ সম্মেলনে বলেন, হামলাকারী ফুটপাতে ব্লেড ও একটি বড় ছুরি নিয়ে প্রথমে একজনের ওপর আক্রমণ করে। এরপর আরো কয়েকজনকে ছুরিকাঘাত করে সে। হামলাকারীর বয়স ৩০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

হামলাকারীর নাম প্রকাশ না করলেও সে লাস ভেগাসের স্থানীয় কেউ নন বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে এ হামলা তা প্রাথমিকভাবে জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে মেট্রোপলিটন পুলিশ।

সূত্র: এনবিসি নিউজ, এএফপি

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit