বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান আর্কটিক দ্বীপে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি হ্যামস্ট্রিং চোটে একমাসের জন্য মাঠের বাইরে রদ্রি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু অ্যাকাডেমিক অর্জনে নয়: হাবিপ্রবি ভিসি কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু।

তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৯০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, মেয়াদোত্তীর্ণ  পন্য রাখা ও  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ অক্টোবর)  দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও  ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট  মিজ তৃলা দেব, মাটিরাঙ্গা বাজারের  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ দোকানিকে  বিশ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারী ও ফুড সেফটি ইন্সপেক্টর মিজানুর রহমান সহ পুলিশ, আনসার সদস্য উপস্হিত ছিলেন। মাটিরাঙ্গা বাজারে ভাইভাই  হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার এবং আয়োজন কুলিংকর্ণারে মেয়াদোত্তীর্ণ আইসক্রিম ও  মহি উদ্দিন ষ্টোরে মেয়াদোত্তীর্ণ পন্য রাখার দায়ে  তিন দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মিজ তৃলা দেব    জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, ও  মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন , ২০০৯ -এর ৫১ ধারায় ০২ দোকানকে ৫,০০০/- টাকা করে মোট ১০,০০০/-দশ হাজার টাকা এবং ৫৩ ধারা ০১টি হোটেলকে ১০,০০০/-দশ হাজার টাকা-সহ মোট ২০ হাজার টাকা  জরিমানা করা হয়। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit