শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

রাতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু, তীরে ফিরছেন জেলেরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৩২৪ Time View

ডেস্ক নিউজ : মা ইলিশ রক্ষায় আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের জন্য মাছ ধরার নিষেধাজ্ঞা। তাই উপকূলীয় জেলা ভোলার জেলেরা নদী থেকে কূলে ফিরে এসেছেন। অনেকে মাছ ধরা বন্ধ হওয়ার আগেই নৌকা সাজিয়ে গান বাজিয়ে বাড়ি চলে যাচ্ছেন। অনেকেই আবার নৌকা ট্রলার তীরে উঠিয়ে রাখছেন। জেলেরা বলছেন, এই ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ শিকার থেকে তারা বিরত থাকবেন। কিন্তু বিকল্প কোনো কর্মসংস্থান না থাকায় তাদের পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে গিয়ে চরম বিপাকে পড়তে হবে। এ ছাড়াও মহাজনের দেনা আর এনজিওর ঋণের কিস্তি নিয়ে তাদের দুচিন্তার শেষ নেই।

বৃহস্পতিবার ভোলার বিভিন্ন মাছ ঘাট ঘুরে দেখা গেছে, জেলেরা তাদের মাছ ধারার জাল ও ট্রলারের অন্যান্য সরঞ্জাম বাড়ি নিয়ে যাচ্ছেন। ট্রলারগুলোকে ধুয়ে ঘাটে তুলে রাখছেন। মাছ ধরার শেষ দিন যেন তাদের কর্মব্যস্ততার শেষ নেই। সকল ঘাটের একই দৃশ্য। এদিকে মাছের আড়তগুলোতেও শ্রমিকরা শেষ দিনে কর্মব্যস্ত সময় পার করছেন। রাত ১২টা বাজলেই নদীতে অভিযানে নামার প্রস্তুতি নিচ্ছে জেলা মৎস্য বিভাগ। মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে কয়েক দিন ধরেই ঘাটগুলোতে সচেতনতামূলক ব্যানার টানিয়ে দিয়েছে মৎস্য বিভাগ। জেলে ও মৎস্যজীবীদের নিয়ে করা হয়েছে সভা-সেমিনার।

জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞাকালীন সরকারিভাবে তাদের জন্য যে চাল বরাদ্দ হয় তা সঠিকভাবে তারা পান না। চাল না দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা দিলে তারা সঠিকভাবে পেতেন। ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, আগামী ২২ দিনের অভিযান সফল করার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এ অভিযান সফল হলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং তা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit