রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল মায়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী জাইকার সঙ্গে সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা মির্জা ফখরুলের পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার

এবার জাপানি চলচ্চিত্র নির্মাতাকে কারাদণ্ড দিল মিয়ানমার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের এক চলচ্চিত্র নির্মাতাকে ১০ বছরের জেল দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। তোরু কুবোতা নামের ওই জাপানি নির্মাতার বিরুদ্ধে ভিন্নমত উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

উল্লেখ্য, সম্প্রতি এক অস্ট্রেলীয় অধ্যাপক ও অং সান সুচির উপদেষ্টাকে কারাদণ্ড দেয় মিয়ানমার সরকার। অস্ট্রেলীয় অধ্যাপকের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস আইন লঙ্গনের অভিযোগ আনা হয়েছিল।

গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সু চির বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে দেশটিতে সামরিক জান্তা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিদ্রোহ দমাতে সামরিক বাহিনী দমন-পীড়ন চালাচ্ছে, বাহিনীর অভিযানে হাজার হাজার মানুষ গ্রেফতার হয়েছেন এবং হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

মিয়ানমারের ইয়াঙ্গুনে সরকারবিরোধী একটি সমাবেশ থেকে গত জুলাইয়ে ২৬ বছর বয়সী তোরু কুবোতাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে  ইলেকট্রনিক যোগাযোগ আইন লঙ্ঘনেরও অভিযোগ আনা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬.১০.২০২২/দুপুর ১.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit