বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

নওগাঁয় যমুনা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শারদীয় দূর্গোৎসবের সমাপ্তি

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৯৬ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শারদীয় দূর্গা পূজার শারদীয় দূর্গোৎসব শেষ হয়েছে। বুধবার দুপূর থেকে প্রতিমাগুলো নিজ নিজ মন্ডপ থেকে নদীতে এনে নৌকায় তোলা হয়। পরে সন্ধ্যা পর্যন্ত প্রতিমাবাহী এবং বিভিন্ন সংগঠন, পারিবারিক এবং গোষ্ঠীভিত্তিক নৌকাগুলো নদীতে নৌকা বাইচের মত আনন্দ করে।

উত্তরে বিজিবি ক্যাম্প এবং দক্ষিণে পালপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার জুড়ে চলতে থাকে নৌকা বাইচের মত নৌবহর। নৌকায় নৌকায় ঢাক ঢোল কাঁশর আর মাইক টেপ রেকর্ডারে গানের শব্দে মুখরিত হয়ে উঠে নদীর দুই পাড়ে জমে প্রচুর দর্শক। নদীর উভয় পার্শ্বে দাঁড়িয়ে হাজার হাজার নারী পুরুষ শিশু কিশোর যুবক যুবতি সব বয়সের মানুষ এ নয়নাভিরাম দৃর্শ্য অবলোকন করেন।

সন্ধ্যায় দিকে নদীর বক্ষে প্রতিমা বিসর্জন দেয়া হয়। এ দিকে বিজয়া দশমী উপলক্ষে শহরের প্রতিটি সড়কে, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit