সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

নগরীতে বেওয়ারিশ কুকুর নিধনের দাবী জানিয়েছে জাগো সিলেট আন্দোলন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৪১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : নগরীতে বেওয়ারিশ কুকুর নিধনের দাবী জানিয়েছে জাগো সিলেট আন্দোলন। মঙ্গলবার (৪ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এই দাবী জানান।জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন আলো, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফি উদ্দিন রোকন এক যুক্ত বিবৃতিতে বলেন, নগরীতে দুপুর থেকে ভোর পর্যন্ত সর্বদাই ঘুরে বেড়ায় এসব বেওয়ারিশ কুকুর। পাড়া-মহল্লায় রাতে কর্মস্থল থেকে ফেরা মানুষ আক্রান্ত হচ্ছেন কুকুরের কামড়ে।

আগে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এসব বেওয়ারিশ কুকুর নিধনে অভিযান চালালেও এখন নিষেধাজ্ঞা থাকায় নিধন অভিযান বন্ধ রয়েছে। এতে করে বেওয়ারিশ কুকুরের উৎপাত মারাত্মকভাবে বেড়েছে। নেতৃবৃন্দ বলেন বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর থেকে জানা যায় যে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত ২৫২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ থেকে বোঝা যায় নগরীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। নেতৃবৃন্দ অবিলম্বে এসব বেওয়ারিশ কুকুর নিধনে কার্যকরি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit