শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

ফসলের সাথে শত্রুতা; ঘাস নিধনের কীটনাশক দিয়ে ধান গাছ নষ্ট করার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১০২ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে রোপনকৃত ধান ক্ষেতে রাতের আঁধারে ঘাস নিধনের কীটনাশক প্রয়োগ করে ধান গাছ নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ধান চাষী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।কৃষক আশরাফুল ইসলাম লিখিত অভিযোগে উল্লেখ করে বলেন, আমার পৈত্রিক সূত্রে পাওয়া জমি প্রতিপক্ষ একই এলাকার আব্দার আলীর ছেলে জামাল হোসেন অন্যায় ভাবে মালিকানা দাবী করে জবর দখল করেছিলো।

এ নিয়ে আমার মা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। (মামলা নং অন্য ২২/২০১৬(আদিত)। সে মামলায় আমাদের পক্ষে রায় দেয় আদালত এবং আদালতের পক্ষ থেকে গত ১৪ নভেম্বর ২০ইং  আমাদের জমির দখল বুঝে দেয়। তখন থেকে আমি জমিতে চাষাবাদ করে আসছি। ইতিমধ্যে পূর্ব দখলদার একাধিকবার আমার জমির ফসলের ক্ষতি করে এবং পুনরায় জমি জবর দখলের চেষ্টা করলে আমি বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করি। (যাহার এম আর নং- ১৪/২১ (আদিত), ধারা- ১০৭/১১৭ (গ) ফৌঃ কাঃ বিঃ)।সেই মামলায় বিবাদীরা আদালতে গিয়ে মুচলেকা প্রদান করে। তবুও আমার এবং জমির উপর তাদের কুদৃষ্টি এখনো সড়ায়নি । এই মৌসুমে আমি উক্ত জমিতে ধান রোপন করেছি।

উক্ত বিরোধের জের ধরে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর  বিবাদীরা আমার রোপনকৃত ধান ক্ষেতে ঘাস নিধনের কীটনাশক প্রয়োগ করে। ফলে ধান গাছ গুলো পুড়ে যাচ্ছে। আশরাফুল ইসলাম অভিযোগ উল্লেখ করে আরো বলেন, কীটনাশক প্রয়োগের ঘটনার পর দিন সকালে আমি জমিতে গিয়ে ধান গাছ মৃত অবস্থায় দেখতে পেয়ে বিবাদীর প্রতি আমার সন্দেহ হওয়ায় তার নিকট জানতে চাইলে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং আমাকে উক্ত জমি ভোগ দখল করতে দিবে না মর্মে বিভিন্ন রকমের হুমকি প্রদান করে। এ ঘটনার বিচার পেতে থানায় অভিযোগ দিয়েছি।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের মধুপুর এলাকার মৃত ছপিত উদ্দিনের ছেলে ধান চাষী আশরাফুল ইসলামের চাষকৃত ধান গত তিন-চার দিন থেকে পুড়ে যাওয়ার মত দেখাচ্ছে। বিষয়টি চাষীর পূর্ব শত্রুর দাঁড়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।এ বিষয়ে অভিযোগে উল্লেখিত অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগের চেষ্টা করলেও সফল হওয়া যায়নি।আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান,গতকাল ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো,তদন্ত চলছে।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit