সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

রমজান কাদিরভের সেই অনুরোধের জবাবে যা বলল রাশিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সেনাদের হাতে দোনবাসের লাইমান শহর হারানোর পর ক্ষিপ্ত হন রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রজমান কাদিরভ। তিনি রুশ কমান্ডারদের যুদ্ধের কৌশল নিয়ে সমালোচনা করেন। এরপর ইউক্রেনের বিরুদ্ধে ‘লো ইয়েল্ড’ পারমাণবিক অস্ত্র ব্যবহারেরও অনুরোধ জানান তিনি। 

শনিবার টেলিগ্রামে এই চেচেন নেতা লিখেছিলেন, আমার ব্যক্তিগত মতামত হলো, যেন আরও কঠিন পদক্ষেপ নেওয়া হয়। সীমান্ত এলাকায় মার্শাল ল জারি করা এবং লো ইয়েল্ড পারমাণবিক অস্ত্র ব্যবহার করার বিষয়টি বিবেচনা করা উচিত। রমজান কাদিরভের এমন অনুরোধ নিয়ে সোমবার কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তিনি বলেছেন, রমজান কাদিরভ তার মনের কথা প্রকাশ করতে পারেন। কিন্তু ‘আবেগ’ নিয়ে রাশিয়ার কোনো কিছু করা উচিত হবে না। 

এ ব্যাপারে পেসকোভ বলেন, এটি অনেক আবেগঘন মুহূ্র্ত, আঞ্চলিক প্রধানদের তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করার অধিকার আছে। কিন্তু কঠিন মুহূর্তেও যে কোনো কিছুর মূল্যায়ন থেকে আবেগকে দূরে রাখতে হবে। তাই আমরা সমানুপাতিক এবং বিষয়গত মূল্যায়নেই থাকার ব্যাপারে জোর দেই। দিমিত্রি পেসকোভ সাংবাদিকদের আরও জানান, রাশিয়ার যে পারমাণবিক নীতি আছে সেখানে বলা আছে, যদি রাশিয়ার ওপর কোনো পারমাণবিক অস্ত্র বা গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হয় তখনই নিজেকে রক্ষায় রাশিয়া এসব অস্ত্র ব্যবহার করবে। 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit