সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

সংসদে ‘থ্যাংক ইউ পুলিশ’ স্লোগান ইরানের আইনপ্রণেতাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সংসদ অধিবেশনে আইনপ্রণেতারা ‘থ্যাংক ইউ পুলিশ’ (ধন্যবাদ পুলিশ) স্লোগান দিয়েছেন। তরুণী  মাসা আমিনির মৃত্যু ঘিরে দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশটিতে নজিরবিহীন বিক্ষোভে পুলিশের ব্যাপক ধরপাকড়ের মধ্যে আইনপ্রণেতারা এই স্লোগান দিলেন।

গত ১৩ সেপ্টেম্বর সঠিকভাবে হিজাব না পরার কারণে কুর্দিস্তান প্রদেশের তরুণী মাশা আমিনিকে আটক করে তেহরান পুলিশ। হেফাজতে ২২ বছর বয়সী এই তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দু’দিন পর তার মৃত্যু হয়। এই ঘটনার জেরে দেশটিতে ব্যাপক জনবিক্ষোভের সৃষ্টি হয়।

রবিবার সংসদ অধিবেশনে আইনপ্রণেতারা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করে বলেন, ‘আমাদের ধমনীতে নেতা খামেনির উপহারের রক্ত প্রবাহিত।’ ইরানের বিক্ষোভ নিয়ে আয়াতুল্লাহ আলি খামেনি এখন পর্যন্ত মন্তব্য করেননি। তবে দেশটির প্রেসিডেন্ট মাসা আমিনির মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে বিক্ষোভ ‘অযৌক্তিক’ বলেও মন্তব্য করেছেন তিনি।

২০১৯ সালে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিশাল বিক্ষোভ হয়েছিল ইরানে। এরপর এত বড় বিক্ষোভ আর হয়নি দেশটিতে। ইরান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে মাসার মৃত্যুর বিচার চেয়ে বিক্ষোভ হচ্ছে। চলমান এই বিক্ষোভে দেশটিতে সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৯২ তে দাঁড়িয়েছে। নরওয়ের অসলোভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ তথ্য জানিয়েছে। সূত্র: আল আরাবিয়া

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit