সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

ওয়াশিংটন থেকে লন্ডনে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দুপুরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনে পৌঁছেছেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায়) লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছায়। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

এর আগে ওয়াশিংটন ডিসি থেকে স্থানীয় সময় রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে ৪টায়) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিশেষ ফ্লাইট লন্ডনের উদ্দেশে রওনা হয়। লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রী আজ রাতে ঢাকায় পৌঁছাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে গত ১৫ সেপ্টেম্বর সকালে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন।

তিনি গত ১৯ সেপ্টেম্বর লন্ডনে ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন। এরপর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যান। গত ২৩ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। এরপর ২৫ সেপ্টেম্বর তিনি ওয়াশিংটন ডিসিতে যান।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit