সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

ক্রাউন প্রিন্সের কাছে পদত্যাগপত্র জমা কুয়েত সরকারের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংসদ নির্বাচনে বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর কুয়েতে সরকার পদত্যাগ করেছে। দেশটির ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ রবিবার (২ অক্টোবর) পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ক্রাউন প্রিন্স শেখ মেশাল ক্ষমতাসীন আমিরের বেশিরভাগ দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ আহমাদ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ নেতৃত্বাধীন বিদায়ী সরকারকে নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক পদে থাকার নির্দেশ দিয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর কুয়েতে সংসদ নির্বাচন হয়। সেখানে দেশটির বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা পায়।  কয়েক দশক ধরে চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসানে এরা আগে কুয়েতে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়।  

কুয়েতে রাজনৈতিক দলের অনুমতি না থাকলেও দেশটির সংসদের ক্ষমতা অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রের তুলনায় অনেক বেশি। দেশটির সংসদের আইন পাস ও আটকে দেওয়ার ক্ষমতা, মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ এবং জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দেওয়ার ক্ষমতা রয়েছে। এর আগে, গত জুলাইতে বিরোধীরা পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর শেখ আহমাদকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ।

সূত্র- রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit