সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

চীন এখনই তাইওয়ানে হামলা করবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীন-তাইওয়ান ইস্যুতে উত্তেজনার পারদ এখন ঊর্ধ্বমুখী। সম্প্রতি তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অতিমাত্রায় আগ্রহ এবং চীনের হুশিয়ারি এ অঞ্চলের রাজনীতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে বেইজিং সামরিক পন্থায় হাঁটার কথাও জানিয়ে রেখেছে।

উত্তেজনার মধ্যেই গত আগস্টে তাইওয়ান সফর করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এর পরই দ্বীপ রাষ্ট্রটির কাছাকাছি সামরিক মহড়া দেয় চীন। এর পরও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি তাইওয়ানে বেইজিংয়ের হামলার আশঙ্কা করছেন না।  

আমরা কাছে মনে হচ্ছে— এখানে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রাখতে চাইবে বেইজিং। তাইওয়ান প্রণালিতে চীনের যুদ্ধবিমান মহড়া দিচ্ছে। সম্প্রতি সেটি বেড়ে গেছে।চীনের জাহাজের চলাচলও বেড়ে গেছে তাইওয়ান ও এর আশপাশে। 

অবশ্য চীনের মহড়া ও সামরিক কর্মকাণ্ডের জবাবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াত অব্যাহত রেখে মহড়ার প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছে। মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এবং একটি কানাডিয়ান ফ্রিগেট গত ২০ সেপ্টেম্বর তাইওয়ান প্রণালি দিয়ে ট্রানজিট করে।

লয়েড অস্টিন আরও বলেন, ‘আমরা অবাধ এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল বজায় রাখার কাজটি নিশ্চিত করতে আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাব।’

প্রসঙ্গত, ১৯৪৯ সালে চীনে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং। এর পর থেকে তাইওয়ান নিজস্ব সরকারের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit